স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১৫১৬ টাকা
প্রচ্ছদ » Uncategorized » স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১৫১৬ টাকাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় দেশে আমদানি কম হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সব মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা করে বেড়েছে।
নতুন মূল্য রোববার (২২ আগস্ট) থেকে কার্যকর হবে বলে সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের দামই বহাল রয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২২ আগস্ট , ২০২১।








