চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ইয়াবা বিক্রি

প্রচ্ছদ » Uncategorized » চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ইয়াবা বিক্রি

ctgjagoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রাম নগরীর সিআরবি রেলওয়ে হাসপাতাল থেকে ইয়াবা ও গাঁজাসজহ মো. বখতিয়ার নামে রেলের এক কর্মচারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সোমবার বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমদ বলেন, রোববার রাতে ১ হাজার পিস ইয়াবা ও গাঁজাসহ বখতিয়ারকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, রেলওয়ে হাসপাতালে একটি কেবিনে ছিল বখতিয়ার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার রুম তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। সেইসঙ্গে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ইবনে শফি আব্দুল আহাদ জানান, দুইদিন আগে রেলওয়ে হাসপাতালে আসে বখতিয়ার। রোববার রাতে তার কাছে ইয়াবা পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১