স্কুলের আয়াকে ধর্ষণচেষ্টা, ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রচ্ছদ » Uncategorized » স্কুলের আয়াকে ধর্ষণচেষ্টা, ছাত্রলীগ নেতা বহিষ্কার

rape-sariyatpurশরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার স্কুলের আয়াকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা এনামূল হক সুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেইসঙ্গে অভিযুক্ত ওই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

অভিযুক্ত সুজন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের (ইউপি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাবুল সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানা পুলিশের ওসি মেহেদী হাসান বলেন, রোববার রাতে অভিযোগ পাওয়ার পর মামলা নেয়া হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা ফরাজি বলেন, এ ঘটনায় এনামূল হক সুজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, অভিযোগ পাওয়ারপর উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভা ডেকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামূল হক সুজনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

পাশাপাশি নলমুড়ি ইউনিয়নের চরবোয়াই গোল্ডেন কিন্ডারগার্টেনে কর্মরত ওই আয়ার বাবা রোববার গভীর রাতে গোসাইরহাট থানায় ধর্ষণ মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, চরবোয়াই গোল্ডেন কিন্ডারগার্টেনের ওই কিশোরী আয়া (১৪) রোববার সকালে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একই গ্রামের বাবুল সরদারের ছেলে নলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামূল হক সুজন মেয়েটিকে মুখ চেপে জড়িয়ে ধরে ধর্ষণের উদ্দেশ্যে পাশের নির্জন জায়গায় নিতে টানাহেঁচড়া করে।

ওই সময় মেয়েটির গায়ের কাপড় ছিঁড়ে যায় এবং মেয়েটি আহত হন। পরে মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর থেকে সুজন পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১