চাঁদপুরে আ.লীগ নেত্রী খুন স্বামীর রিমান্ড

প্রচ্ছদ » Uncategorized » চাঁদপুরে আ.লীগ নেত্রী খুন স্বামীর রিমান্ড

chandpur-pictureচাঁদপুর প্রতিনিধি: কলেজ অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেত্রী শাহিন সুলতানা ফেন্সি খুনের ঘটনায় চাঁদপুরে অ্যাডভোকেট জহিরুল ইসলামের দুই দিনের ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার মামলার প্রধান আসামি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতে উভয় আসামির ৫ দিন করে রিমান্ডের আবেদন করলেও বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ উল্লেখিত রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, ৫ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত প্রধান আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু আদেশের কপি তিনি এখনও হাতে পাননি। আদেশের কপি হাতে পেলেই রিমান্ড কার্যক্রম শুরু করবেন। বর্তমানে উভয় আসামি জেলা কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০