চীনে রুশ মডেলের মৃত্যু নিয়ে হইচই

প্রচ্ছদ » Uncategorized » চীনে রুশ মডেলের মৃত্যু নিয়ে হইচই

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চীনের সাংহাইতে মডেলিং করতে গিয়ে রাশিয়ার এক কিশোরী মডেলের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে হইচই।

রাশিয়ার ওই মডেল চীনের যে এজেন্সির মাধ্যমে কাজ করছিল তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অতিরিক্ত চাপ দিয়ে কাজ করানোয় ওই মডেলের মৃত্যু হয়েছে।

সাংহাইয়ের ফ্যাশন উইকে অংশ নেওয়ার পর গত শুক্রবার ১৪ বছর বয়সি ভ্লাদা ডিজিয়ুবা গত শুক্রবার চীনে মারা যায়। ভ্লাদা চীনের ইএসইই মডেল এজেন্সির হয়ে কাজ করছিল। ওই মডেল এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, সে অন্য মডেলদের সঙ্গে আনন্দ নিয়ে কাজ করছিল।

সাবেক সোভিয়ত ইউনিয়ন থেকে অনেক মডেলই চীনে আসে। চীনের আইন অনুযায়ী, কিছু নির্দিষ্ট শিল্পে ১৬ বছরের কম বয়সি বিদেশিরা কাজ করতে পারে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদা দুর্বল অনুভব করছিল এবং তার মাথা ঘোরাচ্ছিল। এ কারণে বুধবার তাকে সাংহাই হাসপাতালে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হয় এবং গত শুক্রবার সে মারা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম চীনা গ্লোবাল টাইমসে বলা হয়েছে, রক্তে বিষাক্ততার কারণে তার মৃত্যু হয়েছে।

তবে রাশিয়ার ইংরেজি পত্রিকা সাইবেরিয়ান টাইমসে বলা হয়েছে, রুশ মডেলের মৃত্যু হয়েছে মেনিনজাইটিসে (মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের পাশে অবস্থিত ঝিল্লীর প্রদাহজনিত রোগ)। সাংহাইয়ের ওই ফ্যাশন উইকে অক্লান্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণে তার মৃত্যু হয়েছে।

ভ্লাদার মৃত্যুর সময় ইএসইই মডেল এজেন্সির প্রধান প্রতিনিধি ক্যারি ফাং তার পাশে ছিলেন। তিনি বলেন, মৃত্যুর আগে রাশিয়ার এই মডেল দুই মাস খুব আনন্দের সঙ্গে চীনে সময় কাটিয়েছে।

গত সোমবার ক্যারি ফাং বলেন, সে ছিল খুবই প্রাণোচ্ছল। সে চিপস খেতে পছন্দ করত, খাবার খেতেও পছন্দ করত। সে অন্য সব কিশোরীর মতোই চঞ্চল ছিল।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১