শিক্ষামন্ত্রী ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

প্রচ্ছদ » জাতীয় » শিক্ষামন্ত্রী ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনের জন্য পুনরায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

তিনি ইউনেস্কো সাধারণ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০১৭-১৯ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন। ৩৯তম সাধারণ সম্মেলনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মরক্কোর জহুর আলাওই।

প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনেস্কোর ৩৮তম সাধারণ সম্মেলনেও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষামন্ত্রী নাহিদ। যার মেয়াদকাল ছিল ২০১৫-১৭ পর্যন্ত।

শিক্ষামন্ত্রী নাহিদ চলমান সাধারণ সম্মেলনে বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সম্মেলনে ১৯৫টি সদস্য রাষ্ট্র ও ১০টি সহযোগী রাষ্ট্রের মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংবাদমাধ্যম এবং এনজিও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আগামী ৪ নভেম্বর শিক্ষামন্ত্রী এ সম্মেলনের জেনারেল পলিসি ডিবেটে বাংলাদেশের জাতীয় স্টেটমেন্ট পেশ করবেন। ১ নভেম্বর ই-নাইন ফোরামের চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী সদস্য দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, অ্যাম্বাসেডার-ডেজিগ্নেট ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন।

সম্মেলনটি ৩০ অক্টোবর শুরু হয়েছে, চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৮ অক্টোবর ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শিক্ষামন্ত্রী। ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১