ছয় কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » ছয় কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : (জানুয়ারী-মার্চ ১৭) সময়ের প্রথম প্রান্তিক এবং (জুলাই ১৬-মার্চ ১৭) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক:

প্রথম প্রান্তিকে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৬৬ টাকা, শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১২.৩৮ টাকা (মাইনাস) এবং শেয়ার প্রতি সমন্বিত সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ২২.৪১ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৭৩ টাকা, এনওসিএফপিএস ছিল ৫.৪৫ টাকা এবং এনএভিপিএস ছিল ২২.১৫ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.০৭ টাকা।

প্রিমিয়ার লিজিং:

প্রথম প্রান্তিকে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা, শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৬ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ১৩.৩৯ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.১৪ টাকা, এনওসিএফপিএস ছিল ৭.৬৫ টাকা (নেগেটিভ) এবং এনএভিপিএস ছিল ১২.৩২ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.৩০ টাকা।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স:

প্রথম প্রান্তিকে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ১.১৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ১৭.৯৮ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৩ টাকা, এনওসিএফপিএস ছিল ০.২৪ টাকা এবং এনএভিপিএস ছিল ১৭.৭০ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.১৪ টাকা।

ফিনিক্স ফাইন্যান্স:

প্রথম প্রান্তিকে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ২১.৬৫ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৫৫ টাকা, এনওসিএফপিএস ছিল ০.৭৯ টাকা এবং এনএভিপিএস ছিল ২১.০৮ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৩ টাকা।

বিডি ওয়েল্ডিং:

তৃতীয় প্রান্তিকে (জুলাই’১৬-মার্চ ১৭) বিডি ওয়েলডিংয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৭২ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২.৫৮ টাকা। অর্থাৎ লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।

এদিকে গত তিন মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১৭ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৩৮ টাকা। এছাড়া আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক:

প্রথম প্রান্তিকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা, শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২.২৫ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সমন্বিত সম্পদের পরিমাণ (এনএভিপিএস) হয়েছে ২০.৪৭ টাকা। যা আগের বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৯৭ টাকা, এনওসিএফপিএস ছিল ৪.৪১ টাকা (নেগেটিভ) এবং এনএভিপিএস ছিল ১৮.৫৯ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.২৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১