জরিমানার মুখে রোনালদো, অনুশীলন করতে হবে অনুর্ধ্ব-১২ দলের সঙ্গে

প্রচ্ছদ » জাতীয় » জরিমানার মুখে রোনালদো, অনুশীলন করতে হবে অনুর্ধ্ব-১২ দলের সঙ্গে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: গেল বুধবার রাতে প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠের লড়াইয়ে কেন-সনদের ২-০ গোলে হারিয়ে মূল্যবান ৩ পয়েন্ট জিতেছে রেড ডেভিলরা। দুর্ধান্ত জয়ের ম্যাচে অপ্রত্যাশিত এক ঘটনার কারণে আলোচনায় এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবারের ঘটনাটা মাঠের কোনো বিষয় নিয়ে নয়, পুরোটাই মাঠের বাইরের।

ওল্ড ট্রাফোডের ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে তাকে মাঠে নামাতে চেয়েছিলেন কোচ এরিক টেন হাগ। কিন্তু অতো অল্প সময়ের জন্য মাঠে নামতে রাজি হননি রোনালদো। তাই খেলা শেষের আগেই মাঠ ছাড়েন পর্তুগিজ এ তারকা।

এ ঘটনায় বেশ চটেছেন টেন হাগ। এমনকি বিচারের আওতায় এনেছেন রোনালদোকে। শাস্তি হিসেবে পর্তুগিজ তারকার দুই সপ্তাহের বেতন জরিমানা করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাকে অনুশীলন করতে হবে অনুর্ধ্ব-১২ দলের ফুটবলারদের সঙ্গে। শুধু তাই-ই নয় আগামীকাল চেলসির বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও জায়গা পাননি তিনি।

রোনালদোর আচরণে ক্ষিপ্ত কোচ টেন হাগ বলেন, ‘এখানে আমি ঠিক করব সংস্কৃতিটা কেমন হবে, এই নিয়ন্ত্রণ আমার হাতে। আগে তাকে একবার বলেছিলাম এই ব্যাপারটা মেনে নেব না। এটা আবার হলো এবং সেটার অবশ্যই একটা মূল্য দিতে হবে। ফুটবল দলের খেলা, এখানে দল সবার আগে।’

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২১ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১