তালা ভেঙে ঢাবি শিক্ষকের বাসায় চুরি

প্রচ্ছদ » Uncategorized » তালা ভেঙে ঢাবি শিক্ষকের বাসায় চুরি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নিউপল্টন লেনের এপি ৬৫/১নং বাসায় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষকের নাম সঞ্জয় বিক্রম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটউটের প্রভাষক। এ ঘটনায় লালবাগ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক।

চুরির ঘটনার বর্ণনা দিতে গিয়ে সঞ্জয় বিক্রম বলেন, সকাল সোয়া ৯টায় দরজায় তালা লাগিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাই। পরে সন্ধ্যা ৬টার দিকে বাসায় ফিরে দেখি আমার রুমের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি রুমে আলো জ্বালানো ও ঘরের সব জিনিস এলোমেলো।

তিনি বলেন, আমার ল্যাপটপ, নগদ ১৫ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিস চুরি হয়েছে। এ ঘটনায় লালবাগ থানায় মামলা করেছি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আসামিকে ধরতে সব ধরনের চেষ্টা চালছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের চেষ্টা চলছে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২১ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১