জাতীয় সমাজসেবা দিবস আজ

প্রচ্ছদ » Uncategorized » জাতীয় সমাজসেবা দিবস আজ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : আজ ২ জানুয়ারি, জাতীয় সমাজসেবা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সমাজসেবায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে দিবসটির সফলতা কামনা করেন।

দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

এতে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।

দিবসের অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বের আয়োজনের মধ্যে রয়েছে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০