নতুন বছরে সবাইকে ফখরুলের শুভেচ্ছা

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » নতুন বছরে সবাইকে ফখরুলের শুভেচ্ছা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কালের পরিক্রমায় আরও একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা-দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিলো। গত বছরের ব্যর্থতা দূরে ঝেড়ে সাফল্যকে সঞ্চয় করে আগামী পথ চলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। কাটুক বিষাদ আসুক হর্ষ। গণতন্ত্র উদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রামে সবাইকে নতুনভাবে ব্রতী হতে হবে। আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য এবং সমৃদ্ধির বছরে পরিণত হয় সে লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। বন্ধ হউক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সব দমনমূলক নৃশংসতা। নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি।

গণতন্ত্র ও ভোটের অধিকারসহ দেশনেত্রীর মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দেশের সংগ্রামী মানুষকে ঐক্যবদ্ধ ও অঙ্গীকারাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১লা জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১