জামালপুরে যুবককে গলা কেটে হত্যা

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » জামালপুরে যুবককে গলা কেটে হত্যা

gola kate hottaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জামালপুরের মেলান্দহে বুলু মন্ডল (২8) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বুলু মন্ডল উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয়রা জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০