জেএমআই সিরিঞ্জের পর্ষদ সভা ১০ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » জেএমআই সিরিঞ্জের পর্ষদ সভা ১০ অক্টোবরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৪টায় কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।








