পদ্মা লাইফ স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
প্রচ্ছদ » Uncategorized » পদ্মা লাইফ স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল ৩ অক্টোবর, মঙ্গলবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। চলবে ১৫ অক্টোবর, রোববার পর্যন্ত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ অক্টোবর, সোমবার।
রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।








