জেনেক্স ইনফোসিস আইপিওর লটারি কাল

প্রচ্ছদ » Uncategorized » জেনেক্স ইনফোসিস আইপিওর লটারি কাল

gennexপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য তথ্য প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার বরাদ্দের লটারির প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী কাল ২০ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট (আই ই বি মিলিয়তন) রমনায় কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫৬তম কমিশন সভায় কোম্পানিকে আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, জেনেক্স ইনফোসিস শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুন:মূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯৬ টাকা। জেনেক্স ইনফোসিসের সাবসিডিয়ারি কোম্পানিসহ ২০১৬-১৭ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০২ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১