বিতর্কিত খুলনার কমিশনার হুমায়ুন কবিরকে বদলি

প্রচ্ছদ » Uncategorized » বিতর্কিত খুলনার কমিশনার হুমায়ুন কবিরকে বদলি

homaion labirপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বদলি করা হলো খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবিরকে। বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে বিতর্কিত যেসব পুলিশ কর্মকর্তার তালিকা দেয়া হয়েছিল তাতে হুমায়ূন কবিরের নাম ছিল।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তবে তার জায়গায় আপাতত কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়নি।

আদেশটি সোমবার অর্থাৎ ১৭ ডিসেম্বর থেকে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তার ভূমিকা নিয়ে ইসিতে বিরূপ প্রতিবেদন ইসিতে জমা পড়ে। এ ছাড়াও পুলিশের যেসব কর্মকর্তাদের প্রত্যাহার চেয়ে বিএনপি ইসিতে লিখিত অভিযোগ করেছিল তার মধ্যে কেএমপির পুলিশ কমিশনারও রয়েছেন। এর অংশ হিসেবে কিছু দিন আগে এই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য কমিশন সভায় একজন কমিশনার প্রস্তাব করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১