টপটেন লুজার বিএনআইসিএল

প্রচ্ছদ » Uncategorized » টপটেন লুজার বিএনআইসিএল

Bnic-copy-230x130পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ১৩০ বারে কোম্পানির ১ লাখ ৩৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৭৮ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১০০ বারে ৩৫ হাজার শেয়ার লেনদেন করেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট মিলস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ইউনাইটেড এয়ার বিডি ফাইন্যান্স এবং ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০