টপটেন গেইনার বসুন্ধরা পেপার

প্রচ্ছদ » Uncategorized » টপটেন গেইনার বসুন্ধরা পেপার

Bashundharaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা বা ২০.৬৪ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ১৫৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৪ হাজার ৪৮৬ বারে ৩৪ লাখ ৩৯ হাজার ৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৯ কোটি ২৯ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ।

আজ কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৩১৮ বারে ১৮ লাখ ২২ হাজার ৩৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৯০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তসরিফা ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আজিজ পাইপস, এসইএমএলআইবিবিএল শরীয়াহ ফান্ড, রিজেন্ট টেক্সটাইল ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০