টানা তৃতীয় দিনের মতো দর বাড়ার শীর্ষে এম.এল ডাইং
প্রচ্ছদ » সারাদেশ » টানা তৃতীয় দিনের মতো দর বাড়ার শীর্ষে এম.এল ডাইং
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এম.এল ডাইং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা বা ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৫৫ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩০১ বারে ৬ লাখ ৯০ হাজার ৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৫৯৫ বারে ৫৭ লাখ ৫১ হাজার ২৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্দো-বাংলা ফার্মা, সিলভা ফার্মাসিটিক্যালস, কাট্টালি টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, ইয়াকিন পলিমার, তাকাফুল ইন্স্যুরেন্স ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।








