সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৩৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৪১ কোটি ২৭ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৫৯৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৮২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬১ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১