টেক্সটাইলের আইপিও অর্থ তহবিল ব্যবহারে সংশোধন
প্রচ্ছদ » Uncategorized » টেক্সটাইলের আইপিও অর্থ তহবিল ব্যবহারে সংশোধন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের রিংসাইন টেক্সটাইলের আইপিও অর্থ তহবিল ব্যবহারে সংশোধন করা হয়েছে। আইপিও থেকে উত্তোলিত অর্থের একটি অংশ দিয়ে কোম্পানিটি ঢাকা ব্যাংক এবং উরি ব্যাংকের ঋণ পরিশোধের কথা ছিল। কিন্তু আইপিও অর্থ পাওয়ার আগেই কোম্পানিটি উরি ব্যাংকের ঋণ পরিশোধ নিষ্পত্তি করে। অন্যদিকে এই সময়ে প্রিমিয়ার ব্যাংকের কাছ থেকে কোম্পানিটি ঋণ গ্রহণ করে। তাই কোম্পানিটির আইপিও থেকে প্রাপ্ত অর্থ থেকে ২২ কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আইপিও’র প্রসপেক্টাসে কোম্পানিটির উরি ব্যাংকের যে ঋণ পরিশোধের কথা বলা হয়েছিল সেই উরি ব্যাংকের পরিবর্তে কোম্পানিটির প্রিমিয়ার ব্যাংকের ঋণ পরিশোধ করবে।








