পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) হিসাবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো: জেমিনি সি ফুড, রেনেটা লিমিটেড, রানার অটোমোবাইলস এবং ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০১৯ সমাপ্ত হিসাব বছরে জেমিনি সি ফুড ১০ শতাংশ স্টক, রেনেটা ১১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক। রানার অটোমোবাইলস ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক। ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে








