ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদন শুরু ৩ এপ্রিল

প্রচ্ছদ » Uncategorized » ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদন শুরু ৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমতি পাওয়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদন শুরু আগামী ৩ এপ্রিল।যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

বিমা খাতের কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,চলতি বছরের ২৫ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮৫৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।

১০ টাকা অভিহিত মূল্যে ট্রাস্ট ইসলামী লাইফ পুঁজিবাজার থেকে ১ কোটি ৬০ লাখ শেয়ার বিক্রির মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত এই টাকা দিয়ে সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করা হবে। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখে মোট উদ্বৃত্ত ৭৩ লাখ ২০ হাজার টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ অনুমোদন, ঘোষণা বা বিতরণ করতে পারবে না।

পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ২৭ ফেব্রুয়ারী ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০