বিআরটিএ ফিঙ্গারপ্রিন্টে ঘুষ না পেয়ে হামলা ,আহত ৩ আটক ৫
প্রচ্ছদ » Uncategorized » বিআরটিএ ফিঙ্গারপ্রিন্টে ঘুষ না পেয়ে হামলা ,আহত ৩ আটক ৫আবু বকর সিদ্দিক: বিআরটিএ ফিঙ্গারপ্রিন্ট ভবনে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা ২ শিক্ষর্থীর কাছে ঘুষ দাবী করে ঘুষের টাকা না পেয়ে ৩ শিক্ষর্থীর ইপর অতর্কিত হামলা করে কক্ষে আটক রেখে লাঠি দিয়ে বেধরক মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মারধরের শিকার শিক্ষার্থী থানায় মামলা করলে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ৫ জনকে আটক করে আদালতে শোপর্দ করে। গত ৩১ জানুয়ারী ঘটনাটি ঘটেছে মিরপুর ১২ পল্লবী বিআরটিএ ফিঙ্গারপ্রিন্ট ভবনের ৭তম তলায়।
বিআরটিএ ফিঙ্গারপ্রিন্ট ভবনে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা ২ শিক্ষর্থীর কাছে ঘুষ দাবী করে ঘুষের টাকা না পেয়ে ৩ শিক্ষর্থীর উপর অতর্কিত হামলা করে।তাদেরকে কক্ষে আটক রেখে লাঠি দিয়ে বেধরক মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মারধরের শিকার শিক্ষার্থী থানায় মামলা করলে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ৫ জনকে আটক করে আদালতে শোপর্দ করে। গত ৩১ জানুয়ারী ঘটনাটি ঘটেছে মিরপুর ১২ পল্লবী বিআরটিএ ফিঙ্গারপ্রিন্ট ভবনের ৭তম তলায়।
গত ৫ ফেব্রুয়ারী রাজধানীর পল্লবী থানার মামলার এজহার সূত্রে জানাযায়, কিশোরগঞ্জ সদরের শিক্ষার্থী সোয়েব আহমেদ অর্নব ও এনামুল ইমরান গত ৩১ জানুয়ারী সকাল ৮ টায় ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতে মিরপুর ১২ পল্লবী বিআরটিএ ফিঙ্গারপ্রিন্ট আসে এসময় সাথে ছিলো অর্ণবের ভাগিনা তানভির নিলয়। এসময় ভবনের ৭ তলায় সিরিয়াল ডেস্কে ফিঙ্গারপ্রিন্টের বিষয় যোগাযোগ করলে তাদের দুপুর ২ টার পর আসতে বলে। দুপুর ২ টায় আবার যোগােযাগ করলে তাদের ২ শিক্ষার্থীর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য ১ হাজার করে ২ হাজার টাকা ঘুষ দাবী করলে শিক্ষার্থীরা ঘুষ দিবেনা বলে ফিঙ্গারপ্রিন্ট দিতে সিরিয়ালে অপেক্ষা করতে থাকে। রাত ৯ টার দিকে সিরিয়াল অমান্য করে পিছনের লোকদের ফিঙ্গারপ্রিন্ট নিলেও তাদের ফিঙ্গারপ্রিন্ট না নেওয়ায় তারা প্রতিবাদ করলে বিআরটিএ ফিঙ্গারপ্রিন্টের ম্যানেজারের নির্দেশে ১০-১৫ জন লোক সিসি ক্যামেরা লাইট বন্ধ করে শিক্ষার্থী অর্নব ও এনামুলের উপর অতর্কিত হামলা চালিয়ে কক্ষে আটক রেখে লাঠি দিয়ে বেধরক মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে বুকে পা দিয়ে চেপে ধরে। এসময় বাদীর ভাগিনা তানভির নিলয়ের উপর হামলা করে মারাত্বক ভাবে জখম করে এবং নগদ টাকা নিয়ে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়দের সহযোগীতায় তানভির নিলয়কে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
এঘটনার পর পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ৬ ফেব্রুয়ারী ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে আদালতে শোপর্দ করলে আদালতে আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী সোয়েব আহমেদ অর্নব জানান, গত ৩১ জানুয়ারী সকাল ৮ টায় ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতে মিরপুর ১২ পল্লবী বিআরটিএ ফিঙ্গারপ্রিন্ট ভবনে ফিঙ্গারপ্রিন্ট দিতে হলে ঘুষ দিতে হবে তা না মেনে প্রতিবাদ করলে ম্যানেজারের নির্দেশে ১০-১৫ জন লোক সিসি ক্যামেরা লাইট বন্ধ করে অতর্কিত হামলা চালিয়ে কক্ষে আটক রেখে লাঠি দিয়ে বেধরক মারধর করে ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেলে আমি থানায় মামলা দায়ের করি।
হামলা ও আটক রেখে মারধরের ঘটনায় ফিঙ্গারপ্রিন্টের এইচআর ম্যানেজার আসরাফ বিন মোস্তফা জানান, এটি একটি অনাকাংক্ষিত ঘটনা যার কারনে আমরা সত্যি বিব্রত। আমরা পুলিশকে সহযোগিতা করছি যারা এ ঘটনার সাথে জরিত তাদের আইনের আওতায় আনতে আমরাও কাজ করছি।
এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি মো: পারভেজ ইসলাম জানান, গত ৩১ জানুয়ারী সকাল ৮ টায় ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট ভবনে ৩ জনকে আটক করে মারধরের ঘটনায় সোয়েব আহমেদ অর্নব নামে একজন মামলা করলে আমরা মামলা তদন্ত করে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে আদালতে শোপর্দ করলে আদালতে আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকী আসামীদের আটকের আমরা কাজ করে যাচ্ছি।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি ১৫/০২/২০২৩।








