ডিএসই’র ৫ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » ডিএসই’র ৫ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসই’র পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। এর আগের হিসাব বছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল ডিএসই।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য ডিএসই আগামী ২৬ জানুয়ারি, ২০১৯ তারিখে সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএসই’র নিজস্ব ভবন, নিকুঞ্জে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।

৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ডিএসই’র কর পরবর্তী মুনাফা হয়েছে ১০৪ কোটি ৫৬ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। এর আগের বছর একই সময়ে কর পরবর্তী মুনাফা হয়েছিল ১২৩ কোটি ৯১ লাখ টাকা এবং ইপিএস ছিল ০.৬৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১