সখীপুরে পুলিশের গাড়িতে হামলা, আহত ৪

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সখীপুরে পুলিশের গাড়িতে হামলা, আহত ৪

tangail policeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় তিন কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা বাজারের দক্ষিণ পাশের সড়কে (সখীপুর-সাগরদিঘি সড়ক) এ ঘটনা ঘটে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন জানান, বুধবার রাত ১২টার দিকে সখীপুর থানা পুলিশ টহল দিতে পিকআপ ভ্যান নিয়ে উপজেলার বড়চওনা এলাকায় যাচ্ছিল। পুলিশের গাড়িটি সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা ককটেল ফাঁটালে পুলিশ আত্মরক্ষার্তে ১৯ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।

ওসি বলেন, হামলার ঘটনায় পিকআপ ভ্যান ভাঙচুরসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহত চার পুলিশ সদস্যকে রাত দুইটার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী ও কনস্টেবল শফিকুল ইসলাম হাসপাতাল ছেড়েছেন।

সখীপুর থানার এসআই দয়াল চন্দ্র সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। রাত থেকেই উপজেলার বড়চওনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১