ডিএসই ফিন্যান্সিয়াল লিটারেসি চালু কাল
প্রচ্ছদ » Uncategorized » ডিএসই ফিন্যান্সিয়াল লিটারেসি চালু কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই ফিন্যান্সিয়াল লিটারেসি আগামীকাল চালু করা হবে।
জানাযায়, আগামীকাল ৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় ডিএসই প্রাঙ্গণে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম শুরু করবে ডিএসই।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ফিন্যান্সিয়াল লিটারেসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি। এছাড়া ফিন্যান্সিয়াল লিটারেসির ওপর পেপার প্রেজেন্টেশন দেবেন ডিএসই’র মহাব্যবস্থাপক এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান। ডিএসই’র চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম ফিন্যান্সিয়াল লিটারেসির ওপর সেশন চেয়ার হিসেবে বক্তব্য রাখবেন।








