ডিবিএ-ডিএসই’র উদ্দেশ্য অভিন্ন : ড. আবুল হাশেম

প্রচ্ছদ » Uncategorized » ডিবিএ-ডিএসই’র উদ্দেশ্য অভিন্ন : ড. আবুল হাশেম

DSE-DBAপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ডিবিএ ও স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্য এক এবং অভিন্ন আর তাহলো পুঁজিবাজার উন্নয়ন বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম।

মঙ্গলবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং ডিএসই’র পরিচালনা পর্ষদের মধ্যে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ডিবিএ’র প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদকে স্বাগত জানিয়ে ডিএসই চেয়ারম্যান বলেন, বিগত দিনগুলোতে ডিবিএ এবং স্টক এক্সচেঞ্জ দেশের পুঁজিবাজার উন্নয়নে একসাথে কাজ করেছে। যার ফলে পুঁজিবাজার আজকের এই গৌরবময় অবস্থানে পৌঁছেছে।

এ সময় বিডিএ’র প্রতিনিধিরা পুঁজিবাজার উন্নয়নে কিছু প্রস্তাবনা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে আইপিও প্রসেস, ট্রেক লাইসেন্স, ব্রাঞ্চ অফিস, নতুন প্রডাক্ট, নিকুঞ্জ বিল্ডিং, ট্রেডিং কেন্দ্রিয়করণ ইত্যাদি।

ডিএসই’র চেয়ারম্যানের সভাপতিত্বে ডিএসই’র পরিচালনা পর্ষদের সাথে ডিবিএ’র নব-নির্বাচিত প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী এর নেতৃত্বে পনের সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১