এস্কয়ার নিটের স্পন্সরশিপে ইমপ্যাক্ট ফান্ড আনতে ইমপ্রেস ক্যাপিটালের চুক্তি
প্রচ্ছদ » Uncategorized » এস্কয়ার নিটের স্পন্সরশিপে ইমপ্যাক্ট ফান্ড আনতে ইমপ্রেস ক্যাপিটালের চুক্তি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বস্ত্রখাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড একটি ইমপ্যাক্টভিত্তিক ইউনিট ফান্ড স্পন্সর করবে। ফান্ডটি পরিচালনা করবে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ইমপ্রেস ক্যাপিটাল (আইসিএল) লিমিটেড। ফান্ডটির নাম হবে এস্কয়ার আইসিএল অ্যাপারেল ফান্ড।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে আইসিএলের কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। আইসিএল সূত্রে এই তথ্য জানা গেছে।
চুক্তি অনুসারে উভয়পক্ষ বাংলাদেশের পোশাক শিল্প ও পোশাক শিল্প শ্রমিকদের প্রকল্প বিকাশে এবং বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়ন যৌথভাবে কাজ করবে।
চুক্তিতে সই করেন আইসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মীর সাজেদ-উল বাসার এবং এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হাবিব।
এ সময় আইসিএলের চেয়ারম্যান রিয়াজ আহমেদ খান, বিল্ড বাংলাদেশের চেয়ারম্যান আরাস্তু খান এবং এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আরিফুর রহমান ও মুসাদ্দার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








