পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড ৩০ জুন,২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ ৯ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত নেয়া হয়।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৬১ টাকা। এছাড়া শেয়ার নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৬.৬০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮০.১৩ টাকা।
এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় পিএসসি কনভেনশন হল,মিরপুর-১৪,ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।








