ডেইরি ব্যবসা করবে অগ্নি সিস্টেমস

প্রচ্ছদ » Uncategorized » ডেইরি ব্যবসা করবে অগ্নি সিস্টেমস

agni systemsপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড ডেইরি ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানিটি একটি ডেইরি ফার্ম স্থাপন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অগ্নি সিস্টেমস মূলত ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। দুগ্ধ খামারের সম্ভবনা দেখে ডেইরি ফার্ম স্থাপন করেছে। কোম্পানিটি ২০১১ সাল থেকে ২০১৯ সালের মধ্যে গাজীপুরে ডেইরি ফার্ম স্থাপনের জন্য ৪৫ বিঘা জমি কিনেছে।

জানা গেছে, কোম্পানিটি নতুন খামারে কিছু গরুও কেনা আছে। আগামী বছরের জুন থেকে জুলাই মাসের মধ্যে কোম্পানিটি উৎপাদন শুরু করবে।

কোম্পানিটি জানায়, ডেইরি ব্যবসার জন্য কোম্পানির প্রয়োজনীয় জ্ঞান নেই। তাই কোম্পানিটি ডেইরি ব্যবসা পরিচালনার জন্য মার্কিন পরামর্শ দাতা নিয়োগ দেবে। প্রথামিকভাবে অগ্নি সিস্টেমস প্রকল্পটি ছোট পরিসরে কয়েক মাসের জন্য পরীক্ষামূলকভাবে শুরু করবে।

কোম্পানিটি আরও জানায়, অগ্নি সিস্টেমস ইতোমধ্যে পেন্টাগন পল্ট্রি অ্যান্ড ডেইরি লিমিটেডের অধীনে পল্ট্রি ও ডেইরি ব্যবসা শুরু করেছে।

অগ্নি সিস্টেমস গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৪ টাকা ৪৪ পয়সা।

কোম্পানিটি ২০০৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়। কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ৭২ কোটি ৫৫ লাখ টাকা এবং অনুমোদিত মলধন রয়েছে ১০০ কোটি টাকা। এছাড়া কোম্পানিটির মোট ৭ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ১৯৪টি শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০