ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৪ জন

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৪ জন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৯২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২৯৬ জন এবং ঢাকার বাইরে ৬৩১ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৬৮ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯ ও ঢাকার বাইরে ৫৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ৩০ মে২০২৩।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১