ঢাকায় পৌঁছেছে ‘ফায়ার হিরো’ সোহেলের মরদেহ

প্রচ্ছদ » রাজনীতি » ঢাকায় পৌঁছেছে ‘ফায়ার হিরো’ সোহেলের মরদেহ

fire sohelপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে আহত এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে নিহত ফায়ারম্যান সোহেল রানার মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে।

সোমবার (০৮ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে সোহেল রানার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে বাহিনীর পক্ষে ফায়ারম্যান সোহেলের মরদেহ গ্রহণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

রাতে সোহেলের মরদেহ ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বাহিনীর সদর দফতরে সোহেলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সেখান থেকে সোহেলের মরদেহ তার পৈত্রিক নিবাস কিশোরগঞ্জের ইটনায় নেওয়া হবে।

২৮ মার্চ বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের হয়ে যোগ দেন সোহেল রানা। উদ্ধারকাজের সময় গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় তাকে। রোববার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত দুইটার কিছু পরে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন এ ‘ফায়ার হিরো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১