পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর এন স্পিনিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চত করেছেন আর এন স্পিনিং লিমিটেডের কোম্পানি সেক্রেটারী আব্দুল হান্নান মোল্লা।
হান্নান মোল্লা জানান, কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) অবস্থিত আর এন স্পিনিং সুতার কারখানায় সোমবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কোম্পানি সেক্রেটারী আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কর্মরত সবাই নিরাপদে বেরহতে সক্ষম হয়েছে। আর এ অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তাও নিশ্চত করতে পারছিনা।
এবিষয়ে কুমিল্লা ইপিজেডের সিনিয়র কাউন্সিলর সোহেল আহমেদ জানান, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ১১টার পর ১১টি এম্বুলেন্স ইপিজেডের ভেতরে প্রবেশ করেছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য কেউ নিশ্চিত করতে পারেনি।
উল্লেখ্য, ২০১০ সালে বস্ত্র খাতের এই কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।








