ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ২১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৮৫ পয়সা।








