১২ কোম্পানির আর্থিক প্রতিবেদন জমার সময় বাড়িয়েছে বিএসইসি

প্রচ্ছদ » Uncategorized » ১২ কোম্পানির আর্থিক প্রতিবেদন জমার সময় বাড়িয়েছে বিএসইসি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ১২ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ৩০ জুন, ২০১৭ পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিগুলো তাদের আর্থিক প্রতিবেদন ৩০ জুন, ২০১৭ তারিখের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা এবং উভয় স্টক এক্সচেঞ্জের কাছে জমা দিতে পারবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যেগুলোর আর্থিক প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়েছে। কোম্পানিগুলো হলো: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ফারইষ্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে শুধুমাত্র ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১