ঢাকা উত্তর মহিলা আ’লীগের কমিটি গঠনে স্বজনপ্রীতির অভিযোগ

প্রচ্ছদ » Uncategorized » ঢাকা উত্তর মহিলা আ’লীগের কমিটি গঠনে স্বজনপ্রীতির অভিযোগ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটিতে ঠাঁই না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা। তারা কমিটি গঠনে স্বজনপ্রীতির অভিযোগ করছেন। বুধবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন নেত্রীরা।

মহিলা আওয়ামী লীগের ওই কমিটির সাধারণ সম্পাদক পদপার্থী শামীমা আক্তার মুন্নি বলেন, বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমিকে সভাপতি ও মীরানা জামান মিতুকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি করা হয়। অথচ আমরা যারা দিনরাত মাঠে থেকে কাজ করলাম কমিটিতে তাদের ঠাঁই হলো না। সাভার-আশুলিয়া-ধামরাই জুড়ে এই পকেট কমিটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

শামীমা আক্তার মুন্নি আরও বলেন, কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কখনোই মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। এ নিয়ে চলছে তোলপাড়। কমিটিতে বিতর্কিত, অপরিচিত ও হাইব্রিডদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পদবঞ্চিত এ নেত্রী বলেন, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের নির্দেশে এই পকেট কমিটি হয়েছে। অথচ প্রতিমন্ত্রী অতীতে মহিলা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মূল্যায়ন করেননি। স্থানীয় নারী নেত্রীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করতে পারেনি।

ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি স্বজনপ্রীতির ওপর ভর করে হয়েছে বলে অভিযোগ করেন শামীমা আক্তার মুন্নি।

এসময় ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রত্যাখ্যান করে তা বিলুপ্তির দাবি জানান আহ্বায়ক কমিটির সদস্যরা। পাশাপাশি এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

শামীমা আক্তার মুন্নি জানান, সংগঠনে ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। ফলে কেউ কেউ আবার পদত্যাগের হুমকি দিচ্ছেন।

ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি-সম্পাদকের বিষয়ে তিনি বলেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি (নতুন সভাপতি) মহিলা আওয়ামী লীগের কোনো কার্যক্রমে জড়িত ছিলেন না। এ যেন উড়ে এসে জুড়ে বসার মতো। তার স্বামী ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। এছাড়া ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামের স্ত্রী বিশেষ সুপারিশে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আলেয়া আনোয়ার আলো, সাভার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা বাশার, সাধারণ সম্পাদক প্রণতী পালমা, জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহিদা পারভীন ও সহ-সভাপতি পারুল ইসলাম।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০