সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে প্রাণ গেলো পাঁচজনের

প্রচ্ছদ » Uncategorized » সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে প্রাণ গেলো পাঁচজনের

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সিরাজগঞ্জে পাথরবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (২৬ মে) দিনগত রাত ২টার দিকে সলঙ্গা থানার ঢাকা-রাজশাহী মহাসড়কের রামারচড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া থানার ছোট পাকা গ্রামের মুকুল হোসেন (৩৫) ও মনির হোসেন (৩৪), বাসাবাড়িয়া গ্রামের মকবুল হোসেন (৩৫), আবদুল হালিম (৩৫) ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের হায়দার আলী (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন আরও দুইজন মারা যান।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৬ মে , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০