তামহা সিকিউরিটিজের ব্যাংক হিসাব জব্দ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » তামহা সিকিউরিটিজের ব্যাংক হিসাব জব্দ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করার অভিযোগে তামহা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ এবং অন্যান্য ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুরোধের পর গত ৫ জানুয়ারি সংস্থাটি এ সিদ্ধান্ত নেয়।

বিএফআইইউর এক কর্মকর্তা জানান, তামহা সিকিউরিটিজ কোম্পানির এমডিসহ কোম্পানির সঙ্গে জড়িতদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ফলে তারা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা স্থানান্তর করতে পারবে না। স্টক ব্রোকারেজ ফার্ম এবং এর ব্যবস্থাপনা পরিচালকের স্ট্যান্ডার্ড চাটার্ড এবং মার্কেন্টাইল ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত বছরের ৯ ডিসেম্বর বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে স্টক ব্রোকারেজ ফার্ম তামহা সিকিউরিটিজের বাণিজ্য বন্ধ করে দেয়।

জানা গেছে, গত ২৮ নভেম্বর থেকে তামহা সিকিউরিটিজ নিজেই শেয়ার লেনদেন বন্ধ করে। প্রতিষ্ঠানটির মালিকানায় আছেন ডেল্টা হাসপাতালের মনোরোগ বিভাগের ডাক্তার মো. হারুনুর রশীদ এবং তার বোন।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্রোকারেজ হাউসটি তার প্রায় দুই হাজার গ্রাহকের শেয়ার ও জমাকৃত অর্থের হিসাব রাখতে দুটি পৃথক ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে একটি দিয়ে প্রকৃত তথ্য এবং অন্যটি দিয়ে ভুয়া প্রতিবেদন তৈরি করত।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১