ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৪৯ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » আজকের সংবাদ » ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৪৯ কোটি টাকার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৯৭ লাখ ৫৪ হাজার ৩২৬টি শেয়ার ৬৬ বার হাত বদলের মাধ্যমে ৪৯ কোটি ১৬ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৩ লাখ ৬৬ টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬৪ লাখ টাকার ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার লেনদেন হয়েছে ফনিক্স ফাইন্যান্সের।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ জানুয়ারী , ২০২২।








