তুরাগে পরকীয়ার অভিযোগে বন্ধুকে হত্যা

প্রচ্ছদ » আজকের সংবাদ » তুরাগে পরকীয়ার অভিযোগে বন্ধুকে হত্যা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানাধীন বৃন্দাবন এলাকায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রাসেল আহমেদ (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে তারই বন্ধু হৃদয় ।

এ ঘটনায় নিহত রাসেলের বাবা বাদী হয়ে তুরাগ থানায় হৃদয়কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তুরাগ থানার উপ-পরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তুরাগে বৃন্দাবন এলাকার একটি বস্তিতে রাসেল বসবাস করতেন। একই বস্তিতে স্ত্রী নিয়ে বসবাস করতেন হৃদয়। রাসেল ও হৃদয় একে অপরের বন্ধু হওয়ায় দুইজনের বাসায় তাদের অবাধ যাতায়াত ছিল। এরই সূত্র ধরে হৃদয়ের স্ত্রীর সঙ্গে রাসেলের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।

সর্বশেষ মঙ্গলবার রাতে রাসেলকে নিজের স্ত্রীর সঙ্গে একই ঘরে দেখে উত্তেজিত হয়ে হৃদয় তাদের দুই জনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে দুই জনকে উদ্ধার করে স্থানীয়রা রাসেলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় এবং হৃদয়ের স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হৃদয়ের স্ত্রী ভালো রয়েছেন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলেও জানা গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় রাসেলের বাবা বাদী হয়ে বুধবার একটি মামলা করেছেন। তবে মামলার মূল-অভিযুক্ত হৃদয়কে এখনো গ্রেফতার করা যায়নি। ‌তিনি পলাতক রয়েছেন তবে তাকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা করছি আমরা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৬ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১