রামেক হাসপাতালে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » রামেক হাসপাতালে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। এর বাইরে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে আর প্রাণহানির খবর নেই।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৫ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৪ জন। বর্তমানে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৪ জন এবং পাবনার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ জন রোগী।

এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৩১ করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ৫ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ১১৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৭ দশমিক ৩৩ শতাংশ।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৬ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০