থার্টিফার্স্ট নাইটে রাজশাহীতে গ্রেফতার ৬৮

প্রচ্ছদ » Uncategorized » থার্টিফার্স্ট নাইটে রাজশাহীতে গ্রেফতার ৬৮

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতভর মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অভিযানে ৭৩ গ্রাম হেরোইন, ২০৫ গ্রাম গাঁজা, ১১ বোতল বিদেশি মদ, ৬৩ পিস ইয়াবা, ৪৪ বোতল চোলাই মদ উদ্ধারের কথা জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, নিয়মিত অভিযানে রাতে ওই ৬৮ জনকে গ্রেফতার করেছে আরএমপি।

এর মধ্যে বোয়ালিয়া মডেল থানায় ১২ জন, রাজপাড়া থানায় ১০ জন, চন্দ্রিমা থানায় দুইজন, মতিহার থানায় ছয়জন, কাটাখালী থানায় চারজন, বেলপুকুর থানায় চারজন, শাহমখদুম থানায় চারজন, এয়ারপোর্ট থানায় দুইজন, পবা থানায় দুইজন, কাশিয়াডাঙ্গা থানায় দুইজন, দামকুড়া থানায় ছয়জন এবং নগর ডিবি পুলিশ ১৪ জনকে গ্রেফতার করে।

অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া বিভিন্ন মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয় ১৪ জনকে। অন্যান্য অপরাধে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে পরে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন গোলাম রুহুল কুদ্দুস।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/১লা জানুয়ারি, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১