নতুন মোটরসাইকেল না পেয়ে এসআইয়ের ছেলের আত্মহত্যা
প্রচ্ছদ » Uncategorized » নতুন মোটরসাইকেল না পেয়ে এসআইয়ের ছেলের আত্মহত্যাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় আত্মহত্যা করেছেন নাহিদ হাসান সোহাগ (২৬) নামে এক যুবক। তিনি খুলনার খানজাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকার ভাড়া ভাড়িতে আত্মহত্যা করেন তিনি।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১ জানুয়ারি) জানান, সোহাগ নতুন মোটরসাইকেল চেয়েছিল তার পরিবারের কাছে। সেটা না পেয়ে আত্মহত্যা করেছে। সোহোগের মরদেহ উদ্ধার করা হচ্ছে। আনোয়ার হোসেন নগরীর পথের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/১লা জানুয়ারি, ২০২১।








