থ্রি-জি ও ফোর-জি সেবা ফের চালু

প্রচ্ছদ » বিনোদন » থ্রি-জি ও ফোর-জি সেবা ফের চালু

mobileপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সারাদেশে প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি সেবা বন্ধ থাকার পর তা পুনরায় চালু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে মোবাইল ইন্টারনেটের এই সেবা চালু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর থেকে থ্রিজি-ফোরজি সেবার গতি কমানোর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল অপারেটরের শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকাল ৮টার কিছু পরে থ্রি-জি ও ফোর-জি চালুর ব্যাপারে বিটিআরসি থেকে নির্দেশনা আসে। এর পরই থ্রি-জি ও ফোর-জি চালুর প্রক্রিয়া শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নির্দেশ দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখত হবে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনার পর টু জি ইন্টারনেট সেবা চালু ছিল। টু জি ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব নয়। ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ব্যবহারও কষ্টকর হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০