দরপতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » দরপতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

top-ten-looserপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৫ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৬০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৮৫ বারে কোম্পানির ১৯ হাজার ৭৬৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ লাখ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের ৯০ পয়সা বা ৩ দশমিক ২৩ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩০ বারে ৮ হাজার ২৪৯টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৩৬ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফার্স্ট ফিন্যান্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সমতা লেদার ও মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১