বাজারে এলো ১৬০ সিসির মোটরসাইকেল

প্রচ্ছদ » Uncategorized » বাজারে এলো ১৬০ সিসির মোটরসাইকেল

motorcycleনিজস্ব প্রতিবেদক: ১৬০ সিসির মোটরসাইকেল ‘বাজাজ পালসার এনএস১৬০’ এর বাজারজাত শুরু করেছে উত্তরা মটরর্স। ‘দি ফাস্টেস্ট বাংলাদেশী’ স্লোগানে ‘পালসার এনএস১৬০’ হচ্ছে ২০১৮ সালের বহুল প্রতীক্ষিত ও আলোচিত বাইক।

রোববার রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের মাধ্যমে অগ্রিম বুকিং দেয়া ৩০ জন ক্রেতাকে ‘পালসার এনএস১৬০’-এর চাবি হস্তান্তর করা হয়।

‘পালসার এনএস’ ১৬০.৩ সিসি, ৪ স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, অয়েল-কুল্ড ডিটিএস-আই ইঞ্জিন, ৮৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৫.৫ পিএস এবং ৬৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৪.৬ এনএম টর্কের শক্তিতে চলতে পারে ১৬০সিসির এই স্পোর্টস মোটরবাইক।

এতে আরো আছে স্পোর্টস টেলিস্কোপিক ফর্কস ও নাইট্রোক্স মনো সাসপেনশন, সামনের চাকায় ২৪০ মি.মি. ডিস্ক ও পেছনের চাকায় ১৩০ মি.মি. ড্রাম ব্রেক এবং ওজন ১৪২ কেজি। বাইকটিতে সর্বোচ্চ ১২ লিটার পর্যন্ত তেল ধারণের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।

উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মটরর্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, অটোমোবাইল বিভাগের ডিএমডি মেহদাদুর রহমান, নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন, বাজাজ অটো লিমিটেডের দক্ষিণ এশিয়ার প্রধান ভিশাল গুপ্ত, রিজিওনাল মার্কেটিং ম্যানেজার শচিন দেশপান্ডে এবং বাংলাদেশের কান্ট্রি হেড সামির মার্দিকার।

দেশব্যাপি উত্তরা মটরর্সের শোরুম থেকে ‘বাজাজ পালসার এনএস১৬০’ বাইকটি কেনা যাবে ১,৯৯,৫০০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১