দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

প্রচ্ছদ » আজকের সংবাদ » দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

Meghna.petপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মেঘনা পেটের শেয়ার দর বুধবার সর্বশেষ ১১ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানির ৫৩ বারে ৩৯ হাজার ৫৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ লাখ টাকা।

এছাড়া লুজার তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ কমে সর্বশেষ ২৭ টাকায় লেনদেন হয়েছে। আজ কোম্পানিটি ৯৭ বারে ২৫ হাজার ৫৭২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৬ লাখ টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা কনডেন্স মিল্ক, সমতা লেদার কমপ্লেক্স, জুট স্পিনার্স, দুলামিয়া কটন, বীচ হ্যাচারি, ইমাম বাটন, জিলবাংলা সুগার মিল ও সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০