পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) শেয়ার। কোম্পানিটির ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ১৩৭টি শেয়ার ২১ কোটি ৯৪ লাখ টাকায় লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে এইচআর টেক্সটাইল। কোম্পানিটির ৮ লাখ ৫০ হাজার শেয়ার ৫ কোটি ৩৩ লাখ টাকায় লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালের ৪ কোটি ৮ লাখ টাকা, প্রাইম ব্যাংকের ১ কোটি ৫৫ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯১ লাখ টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের ১০ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ৬ লাখ টাকা, সিঙ্গার বিডি’র ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।








