পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে নিটল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৫ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৮৪ বারে ১ লাখ ৭০ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬ লাখ ৭ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এমএল ডায়িং। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৪ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৭৫৬ বারে ১৮ লাখ ৪৯ হাজার ৭৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৩ লাখ ৯২ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৪৬ বারে ৭৩ হাজার ২০৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ ১৯ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ইমাম বাটন, জেএমআই সিরিঞ্জ, গোল্ডেন সন, কাট্টালি টেক্সটাইল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস ও ফিনিক্স ইন্স্যুরেন্স।








